আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হাতবদল হতে পারে ১১ আসন

মধ্যবর্তী নির্বাচনে হাতবদল হতে পারে ১১ আসন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশায় ডেমোক্র্যাটরা। অন্যদিকে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে মরিয়া রিপাবলিকানরা। নির্বাচন সামনে রেখে বিভিন্ন জনমত জরিপে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

সোমবার ২ নভেম্বর সিএনএনের ‘পোল অব পোলস’ অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১১টি আসনে ক্ষমতার হাতবদল হতে পারে। এতে সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে এসব আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নর্থ ক্যারোলাইনায় ২০০৮ সালের পর প্রথমবারের মতো জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে ডেমোক্র্যাটদের। জনমত জরিপে দলটির প্রার্থী রয় কুপার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন। জরিপে পিছিয়ে থাকায় সেখানে প্রচারের বাজেটও কমিয়েছে রিপাবলিকানরা।

অন্যদিকে ওহাইওতে লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে সাবেক ডেমোক্র্যাট সিনেটর শেরড ব্রাউন রিপাবলিকান প্রার্থী জন হাস্টেডের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আছেন। ১০০ মিলিয়ন ডলারের বেশি ব্যয়ের বিজ্ঞাপনী প্রচারে ডেটা সেন্টার, এপস্টেইন ফাইল ও দুর্নীতির অভিযোগ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

টেক্সাসেও তৈরি হয়েছে নতুন নির্বাচনী সমীকরণ। ৩২ বছরের মধ্যে সর্বোচ্চ ৭৭ লাখ আগাম ভোট পড়েছে রাজ্যটিতে। জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকো। লাতিনো ও সংখ্যালঘু ভোটারদের সমর্থন ডেমোক্র্যাটদের পক্ষে গেলে দীর্ঘদিনের রিপাবলিকান আধিপত্যে পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করছে দলটি।

ক্যানসাস ও আইওয়াতেও ডেমোক্র্যাট প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। উচ্চ জ্বালানি তেলের দাম, সারের মূল্যবৃদ্ধি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে কৃষকদের অসন্তোষ নির্বাচনী প্রচারে প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে ক্যানসাসে অ্যাডাম হ্যামিল্টন এবং আইওয়ায় জোশ টুরেক শক্ত অবস্থান তৈরি করেছেন।

আলাস্কায় দুই প্রার্থী ড্যান সুলিভানের নাম নিয়ে বিভ্রান্তির মধ্যেও ডেমোক্র্যাট প্রার্থী মেরি প্যালটোলা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী হ্যালি স্টিভেন্স আব্দুল এল-সায়েদকে বাদ দিয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানিয়েছেন। এ সিদ্ধান্তকে ‘ঘৃণ্য বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তবে জরিপে এখনো এগিয়ে রয়েছেন প্রগতিশীল প্রার্থী এল-সায়েদ।

সাউথ ক্যারোলাইনায় লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর তার বোন ডারলিন গ্রাহাম বিতর্কিত মন্তব্যের কারণে চাপে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাস ১২ পয়েন্টে এগিয়ে রয়েছেন। জর্জিয়ায়ও জোরালো প্রচার চালিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন ডেমোক্র্যাট সিনেটর জন অসফ।

বিষয়:১১ আসন ডেমোক্র্যাট মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকান সিনেটের নিয়ন্ত্রণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…