চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, ধর্ম ও জীবন
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র হজ ও ঈদুল আজহাকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৭ হিজরির যুল কাদাহ মাসের সূচনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ফতোয়া কাউন্সিল চাঁদ দেখার তথ্য যাচাই এবং জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণ পর্যালোচনার পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এ প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশজুড়ে বিশেষায়িত বৈজ্ঞানিক কেন্দ্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চাঁদ পর্যবেক্ষণের তথ্য সংগ্রহ করা হয়। সরাসরি চাঁদ দেখার প্রতিবেদন এবং জ্যোতির্বৈজ্ঞানিক গণনা মিলিয়ে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে যে যুল কাদাহ মাস শুরু হয়েছে।

ইসলামি চান্দ্রবর্ষের একাদশ মাস যুল কাদাহ। এর পরেই আসে যুল হিজ্জাহ, যে মাসে বিশ্ব মুসলিমের জন্য ফরজ ইবাদত পবিত্র হজ অনুষ্ঠিত হয়। একই মাসে উদযাপিত হয় ঈদুল আজহা।

ফতোয়া কাউন্সিলের তথ্যমতে, চলতি বছর ঈদুল আজহা ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হতে পারে। এর আগের দিন ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আরাফার দিন পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসলামি মাস নির্ধারণে সংযুক্ত আরব আমিরাত ঐতিহ্যগত চাঁদ দেখার পদ্ধতির পাশাপাশি আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুসরণ করে থাকে। নির্ভুলতা নিশ্চিত করতে সরাসরি পর্যবেক্ষণের সঙ্গে নিয়মিত জ্যোতির্বৈজ্ঞানিক গণনাও ব্যবহার করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদুল আযহাতারিখ ঘোষণাপবিত্র হজযুল কাদাহ মাস
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT