আবারও ঝড় তুলেছেন শাকিব খান। তার আসন্ন ঈদুল আযহার সিনেমা রকস্টার-এর টিজার প্রকাশ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। কয়েক ঘণ্টায় মধ্যে ফেসবুকের পাশাপাশি টিজারটি ইউটিউব ট্রেন্ডিং নাম্বার ওয়ানে উঠে এসেছে।
সেইসঙ্গে চারদিকে টিজারটির আলোচনার পাশাপাশি দেখা যাচ্ছে শাকিব বন্দনা! এতে নতুন শাকিবকে দেখে ভক্তরা তো উচ্ছ্বাস প্রকাশ করছেনই, সঙ্গে সমালোচকরাও করছেন প্রশংসা।
টিজার প্রকাশের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিব খানের পেজে প্রায় ৩৫ লাখের বেশী ভিউ হয়েছে! ইউটিউবেও কয়েক লাখ; যা বর্তমানে ট্রেন্ডিং নাম্বার ওয়ানে অবস্থান করছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই টিজারে শাকিব খানের নতুন লুক, স্টাইল উপস্থিতি একেবারেই ভিন্ন মাত্রা যোগ করেছে। অনেকেই এটিকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা হতে পারে বলে মন্তব্য করছেন!
ফেসবুক, ইউটিউব ও টিকটকে চলছে “শাকিব বন্দনা”! ভক্তরা টিজারের দৃশ্য শেয়ার করে প্রশংসা করছেন তার স্ক্রিন প্রেজেন্স ও অভিনয়ের।
কেউ কেউ মন্তব্য করছেন, এটাই সেই শাকিব খান, যাকে আমরা দেখতে চাই! অনেকে বলছেন, বাংলা সিনেমার নতুন যুগ শুরু হতে যাচ্ছে।
চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশ্লেষকরাও মনে করছেন, রকস্টার টিজারের এই বিপুল সাড়া প্রমাণ করে দর্শকরা বড় ক্যানভাসের, স্টাইলিশ এবং আধুনিক গল্পের সিনেমার জন্য অপেক্ষা করছিলেন। এখন দেখার পালা, রকস্টার সিনেমাটি মুক্তির পর এই হাইপ কতটা ধরে রাখতে পারে!
আজমান রুশো পরিচালিত সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, তারিক আনাম খানসহ অনেকে।







