বাংলাদেশ

ছুটির দিন সকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ছুটির দিন সকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ছবি: সংগৃহীত।

ছুটি দিনে সকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি শুরু হয়। এতে গত কয়েকদিনের তীব্র গরমে  জনজীবনে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েন অনেকেই।

শুক্রবার ২ অক্টোবর ছুটির দিন হওয়া সত্ত্বেও সকালে বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে ছাতা নিয়ে চলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও সড়কে পানি জমে যান চলাচল ধীরগতির হয়েছে।

বৃষ্টির কারণে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরলেও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটের শঙ্কা দেখা দিয়েছে। সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজস্রহ বৃষ্টি হতে পারে। সেইসাথে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয়:বজ্রসহ বৃষ্টি সারা দেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…