চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে উৎসবমুখর ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহন চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয় যা চলবে একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনের ৩৮৬টি কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করেই সকালের দিকে কেন্দ্রগুলোতে নারী ও বয়োজ্যেষ্ঠ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সময় বাড়ার সাথে সাথে ভোটারদের লাইন আরও দীর্ঘ হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮৬৪ জন, নারী ভোটার ৫ লাখ ৬৮ হাজার ৬১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।

নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে ৬৭৬টি কেন্দ্রে ভোটগ্রহন চলছে। সকালে নেত্রকোনা -৩ আসেন বেশ কয়েক কেন্দ্র ঘুরে ভোটারদের বেশ উপস্থিতি দেখা গিয়েছে। বিশেষ করে কেন্দুয়া টেঙ্গুরি হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশী। ভোটাররা বলছেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরে তারা বেশ খুশি। তবে গণভোট সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই অনেক ভোটারদের।

জাতীয় সংসদ নির্বাচনের কক্সবাজারের চারটি আসনে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোর হওয়ার আগে থেকেই সবাই স্ব-স্বকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে যায়। সবগুলো কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কক্সবাজারের চারটি সংসদীয় আসনের সবগুলো কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Reneta

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে সকাল সাড়ে সাতটা থেকে কঠোর নিরাপত্তা ও উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতও লক্ষ করা যাচ্ছে। টাঙ্গাইলে ১ হাজার ৬৩টি কেন্দ্রে প্রায় সাড়ে ৩৩ লাখ ভোটার তাদের ভোট প্রদান করবেন।

খাগড়াছড়ি জেলার ২০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এই জেলায় সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ি কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এখনো কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬শান্তিপূর্নভাবে ভোট গ্রহনসারা দেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT