চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিধানে এখন ‘পেলে’ মানে ‘অসাধারণ-অতুলনীয়-অনন্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কিংবদন্তি ফুটবলার পেলের নামটি এখন থেকে আর কেবল নামেই সীমাবদ্ধ থাকল না, বুধবার মহাতারকার নামটি ব্রাজিলে মুদ্রিত পর্তুগিজ অভিধান মাইকেলিসে এক লাখ ৬৭ হাজারেরও বেশি শব্দের সঙ্গে বিশেষণ হিসেবে যুক্ত করা হয়েছে।

বিশ্বের ২৬৫ মিলিয়ন পর্তুগিজ ভাষাভাষীর জন্য ‘পেলে’ শব্দটি এখন থেকে অসাধারণ কাউকে বোঝাতে ব্যবহার করা যাবে। অভিধানে যুক্ত হওয়ার পর ‘পেলে’ শব্দটিকে অসাধারণ, অতুলনীয় এবং অনন্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। যেটি ব্রাজিলে ইতিমধ্যে চালুও করা হয়েছে।

ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়ে পেলে ফাউন্ডেশন লিখেছে, যারা কর্মকাণ্ডে নিজেদের সেরা প্রমাণ করেছেন, তাদের এমন কাউকে অভিব্যক্তিটি (পেলে) বোঝানোর জন্য ইতিমধ্যেই ব্যবহৃত হচ্ছে। এটি অভিধানের পাতায় চিরন্তন হয়ে গেছে!

মাইকেলিসের অনলাইন সংস্করণ উদাহরণস্বরূপ ‘তিনি বাস্কেটবলের পেলে’ কিংবা ‘তিনি ব্রাজিলিয়ান নাটকের পেলে’- এমনভাবে বিশেষণ ব্যবহার করেছে। আপাতত শব্দটি শুধুমাত্র মাইকেলিস অনলাইন সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে মুদ্রিত অভিধানেও যুক্ত হবে।

পেলে ফাউন্ডেশন, স্পোর্টস চ্যানেল স্পোর্টটিভি এবং সাও পাওলো ফুটবল ক্লাব সান্তোসের প্রচারণার ফল হিসেবে ফুটবলের রাজার নামটি বিশেষণ হিসেবে স্বীকৃতি পেল।

পেলে ব্রাজিলের তিন বিশ্বকাপজয়ী দলের সদস্য। স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ৬৫৯টি অফিসিয়াল ম্যাচে ৬৪৩ গোল করেছিলেন। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল তার। ২১ বছরের ক্যারিয়ারে গোল করেছেন রেকর্ড ১,২৮১টি। ২০০০ সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হন পেলে। গত বছরের ২৯ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেলেব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT