চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো অধিনায়ক কস্তা মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ন ০৬, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো সাবেক অধিনায়ক জর্জ কস্তা মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে চলে গেলেন। মৃত্যুর আগে পোর্তোর ফুটবল ডিরেক্টরের দায়িত্বে ছিলেন।

পোর্তোর অনুশীলন সেন্টারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বাঁচানো সম্ভব হয়নি।

সবমিলিয়ে ৫৩০ ম্যাচ খেলেছেন কস্তা। ৩৮৩ ম্যাচ খেলেছেন পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর হয়ে। পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেছেন ৫০ ম্যাচ।

কস্তার নেতৃত্বে ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতে পোর্তো। তার আগের বছর উয়েফা কাপজয়ী দলেরও নেতৃত্ব দেন তিনি। তারকা ডিফেন্ডার ক্লাবটিকে ৮ বার পর্তুগিজ লিগ জিততে সহযোগিতা করেছিলেন।

কিংবদন্তিকে নিয়ে পোর্তো বিবৃতিতে লেখে, ‘জর্জ কস্তা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, মাঠের ভিতরে এবং বাইরে, এফসি পোর্তোর মূল্যবোধের প্রতীক ছিলেন। তিনি ছিলেন নিষ্ঠা, নেতৃত্ব, আবেগ এবং অদম্য জয়ের চেতনা। তিনি তার প্রজন্মের সমর্থকদের উপর ছাপ ফেলেছিলেন এবং পোর্তিসমোর প্রতীক হয়ে উঠেছিলেন। জর্জ কস্তার কীর্তি সবসময় পোর্তোর সমর্থকদের স্মৃতিতে থাকবে। তুমি কখনো মুছে যাবে না, নেতা।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কস্তাচ্যাম্পিয়ন্স লিগপর্তুগালপোর্তোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের ইনকিলাব স্কয়ারে শোকার্ত মানুষের ভিড়ে ক্রন্দনরত নারী (১ মার্চ, ২০২৬)।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানকে আরও শক্তিশালী করে তুলছে?

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে জ্বালানি সংকটে ফিলিং স্টেশন ঘেরাও করে কৃষকদের বিক্ষোভ

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সচিবালয়ে বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত

মার্চ ২৯, ২০২৬

সিএএফের সিদ্ধান্তের পরও ফ্রান্সে ট্রফি উদযাপন সেনেগালের

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT