চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো গোল পাননি, শীর্ষেই পর্তুগাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ১৮, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর বাছাইপর্বে তিন ম্যাচের সবকটিতে জয় তুলেছে পর্তুগাল। ফের্নান্দেসের জোড়া গোলে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোবাহিনী, তবে গোল পাননি সিআর সেভেন। অন্য ম্যাচে, অস্ট্রিয়ার সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করতে হয়েছে বেলজিয়ামকে।

ইউরো বাছাইয়ে শনিবার রাতে ঘরের মাঠে ৩-০তে জয় পেয়েছে পর্তুগাল। ৪৪ মিনিটের মাথায় বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ৭৭ ও ৯৩ মিনিটে দুটি গোল করেন ব্রুনো ফের্নান্দেস। এতে জয় নিয়ে মাঠ ছাড়ে রবের্তো মার্টিনেজের দল।

তিন ম্যাচে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি পর্তুগাল। এবারের বাছাইয়ে এপর্যন্ত প্রতিপক্ষের জালে ১৩টি গোল দিয়েছে রোনালদো-ফের্নান্দেস ইউনিট।

Banglabid

আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ছয় দলের গ্রুপ ‘জে’তে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্লোভাকিয়া। লিচেনস্টেইনকে ২-০তে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে লুক্সেমবার্গ।

গ্রুপ ‘এফ’র ম্যাচে ঘরের মাঠে জয় পায়নি বেলজিয়াম। র‍্যাঙ্কিংয়ে ২৯ ধাপ পিছিয়ে থাকা অস্ট্রিয়ার বিপক্ষে জয়টা প্রত্যাশিত হলেও ১-১তে ড্র করেছে ম্যাচ। প্রথমার্ধে নিজেদের ভুলে গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে সেই গোল পরিশোধ করেন রোমেলু লুকাকু। এরপর আর প্রতিপক্ষের জালের দেখা পায়নি স্বাগতিক দল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় বেলজিয়ামকে।

এই ড্রয়ে ২ ম্যাচে ৪ পয়েন্টে টেবিলের দুইয়ে আছে বেলজিয়াম। এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রিয়া। এক জয় নিয়ে টেবিলের তিনে সুইডেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রিয়াইউরো বাছাইপর্তুগালফের্নান্দেসবেলজিয়ামরোনালদোলিড স্পোর্টসলুকাকু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT