আন্তর্জাতিক

ট্রাম্প ও পর্নো তারকার মামলার ৫ টি তথ্য

ট্রাম্প ও পর্নো তারকার মামলার জন্য ছবি, দুইজনের আলাদা আলাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প ও পর্নো তারকার মামলার সম্পর্কিত ছবি, দুইজনের আলাদা আলাদা ছবি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে মার্কিন নির্বাচনের সময় পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষের অর্থ প্রদানের জন্য অভিযুক্ত করা হয়েছে। তবে ট্রাম্প এই অভিযোগকে রাজনৈতিক নিপীড়ন দাবি করে অস্বীকার করেছেন।

শুক্রবার ৩১ মার্চ এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগের পাঁচটি তথ্য প্রকাশ করে।

প্রকাশিত পাঁচটি তথ্য হচ্ছে:
২০০৬ সালে জুলাই মাসে একটি গলফ টুর্নামেন্ট চলাকালীন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসের সাথে দেখা হয়েছিল। ড্যানিয়েলসের বয়স তখন ২৭ এবং ট্রাম্পের ৬০ বছর। তার চার মাস আগে ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া তাদের ছেলে ব্যারনকে জন্ম দিয়েছিলেন। ২০১৮ সালে ড্যানিয়েলসের প্রকাশিত বই ‘ফুল ডিসক্লোজার’ এ ট্রাম্পের সাথে তার মুখোমুখি হওয়ার কথা বর্ণনা করেন।

প্রকাশিত বইতে ড্যানিয়েলস বলেন, ট্রাম্পের একজন দেহরক্ষী তাকে তার পেন্টহাউসে ‘দ্য অ্যাপ্রেন্টিস’ তারকার সাথে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি বর্ণনা করেন ‘এটা আমার জীবনে সবচেয়ে কম চিত্তাকর্ষক যৌনতা হতে পারে।’ এছাড়া তিনি ট্রাম্পের শরীরের একটি বর্ণনাও দিয়েছেন।

স্টর্মি ড্যানিয়েলসের করা অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেন, কখনও যৌনতা হয়নি। এছাড়াও তিনি ড্যানিয়েলসকে ‘চাঁদাবাজ’ বলে অভিযোগ করেন।

ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী এবং মধ্যাস্থতাকারী মাইকেল কোহেন ২০১৬ সালে নির্বাচনকালীন ২০০৬ সালের বিষয়ে মুখবন্ধ রাখার জন্য ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ‘ঘুষ’ প্রদানের বিষয়টি স্বীকার করেছেন।

ট্রাম্পকে অভিযুক্ত করে ২০১৮ সালের জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল অর্থপ্রদানের বিষয়টি প্রকাশ করেছিল।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…