চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর গুজব প্রসঙ্গে যা বললেন পুনমের স্বামী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

সম্প্রতি বিতর্কিত ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবর নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক মাধ্যমে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার একদিন পর প্রকাশ্যে এসে পুনম জানান, তিনি বেঁচে আছেন। এই প্রসঙ্গে মুখ খুলেছেন পুনমের স্বামী স্যাম বোম্বে।

স্যাম বলেন, ‘আমি খুশি যে পুনম বেঁচে আছে। আমার জন্য এটাই যথেষ্ট।’ স্যামের সঙ্গে মাত্র ১২ দিন সংসার করেছেন পুনম পাণ্ডে। তবে তাদের এখনও বিচ্ছেদ হয়নি, এমনটাই জানালেন স্যাম।

স্যাম জানিয়েছেন, পুনমের মৃত্যুর খবর শুনে তিনি চমকে যাননি। তার কোনো অনুভূতিই হয়নি, কারণ তিনি বিশ্বাস করেননি খবরটি। স্যাম বলেন, ‘যখন কারও সঙ্গে সংযোগ থাকে তখন সব বোঝা যায়। এখনও প্রতিদিন পুনম আমার ভাবনায় থাকে, তার জন্য প্রতিদিন প্রার্থনা করি। সেরকম কিছু যদি ঘটতো, তাহলে বুঝে যেতাম।’

বিচ্ছেদ প্রসঙ্গে প্রশ্ন করায় স্যাম বলেন, ‘আমাদের এখনও বিচ্ছেদ হয়নি।’ তিনি আরও বলেন, ‘কেউ যদি সচেতনতা বাড়ানোর জন্য কোনো কাজ করে, তাহলে সেটার প্রতি সম্মান দেখানো উচিত। পুনম সময়ের থেকে এগিয়ে। তিনি ভারতের সবচেয়ে বোল্ড নারী। অনেক বছর পরে তার এই অবদান স্বীকার করবে সবাই।’

২০২০ সালের সেপ্টেম্বরে পুনম পাণ্ডে তার দীর্ঘদিনের প্রেমিক শ্যাম বম্বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার আগে ২০২০ সালের জুলাই মাসে স্যাম-পুনম বাগদান সারেন। কিন্তু, দুর্ভাগ্যবশত ১২ দিনের মধ্যেই দাম্পত্যে চিড় ধরে। তারা আলাদা থাকা শুরু করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুনম পাণ্ডে
শেয়ারTweetPin

সর্বশেষ

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT