ব্যাটিংয়ে এক লাফে ১১৫ ধাপ উন্নতি হৃদয়ের, বাকিরা কোথায়?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাটে অসাধারণ করেছেন তাওহীদ হৃদয়। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে। দ্বিতীয় ইনিংসে করেছেন ৮২ রান। ৩২৪ রান করে হয়েছেন ম্যাচসেরাও। এবার উন্নতি করেছেন টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়েও। ১১৫ ধাপ এগিয়েছেন টাইগার ব্যাটার। তার পাশাপাশি বল হাতে উন্নতি করেছেন হাসান মাহমুদ। ৬ ধাপ এগিয়েছেন তিনি।
বুধবার র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ৬০ নম্বরে উঠে এসেছেন হৃদয়। অবনতি হয়েছে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর। এক ধাপ পিছিয়ে ৩৭ থেকে ৩৮ নম্বরে নেমেছেন মুমিনুল। ৬ ধাপ পিছিয়ে বাংলাদেশ অধিনায়ক নেমেছেন ৩২ নম্বরে। টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ তালিকায় আছে মুশফিকুর রহিম। তার অবস্থান ২২ তম।
বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ৩২ নম্বরে এসেছেন পেসার হাসান মাহমুদ। এছাড়া ৭ ধাপ পিছিয়ে স্পিনার তাইজুল ইসলাম নেমেছেন ২৮ নম্বরে। এক ধাপ পিছিয়ে ২৪ থেকে ২৫ নম্বরে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।






