বিনোদন

পুনমের মৃত্যু নাটকের জন্য ক্ষমা চাইলো জড়িত এজেন্সি

সৌন্দর্যবতী নারী হাতে বিভিন্ন রঙের ব্রেসলেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে এক নারীর ছবি, তিনি বিভিন্ন রঙের ব্রেসলেট পরেছেন, চোখে মিষ্টি হাসি।. Channel i News – চ্যানেল আই নিউজ

২ ফেব্রুয়ারি, সোশ্যাল মিডিয়ায় মডেল পুনম পাণ্ডের মৃত্যুর খবর ভাইরাল হয়ে যায়। একদিন পর তিনি জানান, মারা যাননি তিনি। জরায়ুর ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে তিনি এমন কাজ করেছেন বলে সাফাই দেন। এবার পুরো ঘটনার দায় নিয়ে মৃত্যু নাটকের জন্য ক্ষমা চাইলো এজেন্সি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষমা চায় ডিজিটাল এজেন্সিটি। পোস্টে লেখা হয়, ‘হটারফ্লাইয়ের সঙ্গে চুক্তি করে আমরা জরায়ুর ক্যানসার নিয়ে সতর্কতা বাড়াতে চেয়েছিলাম, সেখানে পুনম পাণ্ডেকে জড়ানো হয়। আমরা তাই প্রথমেই সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ করে তাদের থেকে যারা তাদের প্রিয়জনকে ক্যানসারের জন্য হারিয়েছেন বা এই রোগের সঙ্গে লড়াই করেছেন।’

আরও লেখা হয়, ‘আমাদের উদ্দেশ্য একটাই ছিল, জরায়ুর ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো। ২০২২ সালে ১ লাখ ২৩ হাজার ৯০৭টি জরায়ুর ক্যানসারের কেস এসেছিল তার মধ্যে ৭৭ হাজার ৩৪৮ জন মারা গিয়েছেন। ব্রেস্ট ক্যানসারের পর জরায়ুর ক্যানসারেই সব থেকে বেশি আক্রান্ত হন ভারতের মধ্যবয়সী নারীরা।’

পুনমের এ ধরনের আচরণে ক্ষুব্ধ সবাই। মানুষ তীব্র নিন্দা জানাচ্ছেন বিষয়টিতে। দাবি জানাচ্ছেন তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নেয়ার জন্য।

সূত্র: কইমই

বিষয়:পুনম পাণ্ডে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…