সকাল থেকে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট প্রদানের মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ। প্রথমবারের মত নির্বাচনে অংশ নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান , দ্বিতীয় বারের মিত জয়ের ব্যাপারে আশাবাদী মাশারাফী বিন মোর্ত্তজা, বিনোদন জগতের দুই তারকা ফেরদৌস আহমেদ ও মাহিয়া মাহিও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী।






