চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফের পাহাড়ে রুদ্ধশ্বাস অভিযান, অপহৃত ১০ জনকে উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:১৬ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
টেকনাফের পাহাড়ে অপহৃত ১০ জনকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া পুলিশ ও সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে গত দুইদিনে পাহাড়ী এলাকা থেকে অপহৃত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টার অভিযানে টেকনাফের জাহাজপুরা পাহাড়ী এলাকা থেকে বুধবার মধ্যরাতে তাদের উদ্ধার করা হয়। তবে অপহরণকারীদের ধরতে এখনো পুলিশের অভিযান চলমান রয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করা হয়। এরপর টেকনাফ থানা, হোয়াইক্যং ও বাহারছড়া ফাঁড়ির ৫০ জন পুলিশ একযোগে টেকনাফের জাহাজপুরা পাহাড়ে অভিযান শুরু করে। পাশাপাশি অভিযানে যোগ দেয় র‍্যাব সদস্যরা।

তিনি বলেন, অভিযানের এক পর্যায়ে পুরো পাহাড়টি ঘিরে ফেলা হয়। তারপর অভিযানের মুখে অপহৃত ১০ জনকে পাহাড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারী চক্রটি। পরে তাদেরকে উদ্ধার করা হয়। আর অপহরণকারীদের ধরতে পাহাড়ে অভিযান চলমান রয়েছে।

Banglabid

অন্যদিকে মুক্তিপণের বিনিময়ে অপহৃত ১০ জনকে ছেড়ে দেয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে মুহাম্মদ ওসমান গনি বলেন, পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত ১০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। এখানে মুক্তিপণের বিষয়টি সম্পর্কে পুলিশ অবহিত নয়। অপহৃতদের পরিবারের সদস্যরা কোন তথ্য দেয় না। এমন কি একাধিকবার চেষ্টার পরও লিখিত অভিযোগ দিচ্ছেন না।

তিনি বলেন, এখন তাদের পরিবার কাউকে টাকা দিলে সেটা তো আমাদেরকে (পুলিশ) জানায়নি। তবে সবকিছু মাথায় নিয়ে অপহরণকারীদের চিহ্নিত করে তাদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া ১০ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে।

রাতেই উদ্ধার হওয়াদের প্রাথমিক চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহৃতকক্সবাজারটেকনাফপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT