চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবর থেকে চুরি হওয়া লাশ উদ্ধার করলো পুলিশ!

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
৫:৫০ অপরাহ্ণ ০২, জুন ২০২৪
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কবর থেকে চুরি হওয়া এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।  গত শনিবার রাত ২টার দিকে উপজেলার চাকিরপশার পাঠক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামের নুরজাহান বেগম (৭৮) নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (১ জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মারা যান। ওই দিনই মাগরিবের নামাজের পর গ্রামের তেঁতুল তলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে মৃতের ছোট ছেলে নুরুল হুদা নবাব (৩৫) কবরস্থানে গিয়ে কবরটি উম্মুক্ত দেখতে পান। পরে তিনি নিশ্চিত হন তার মায়ের মরদেহ কবরস্থান থেকে চুরি হয়ে গেছে। পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি। পরে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান করে লাশ না পেয়ে তা উদ্ধারের জন্য জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ জানায়।

পরে সংবাদ পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কবর উম্মুক্ত দেখতে পান। একপর্যায়ে কবরস্থানের অদূরে একটি জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় লাশ দেখেন তারা। পরে রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করা হয়। নারী পুলিশের সহায়তায় যথানিয়মে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কেউ হয়তো চুরির উদ্দেশ্যে লাশটি কবর থেকে চুরি করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবর থেকে লাশ চুরিকুড়িগ্রামলাশ চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT