চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ‘দিল্লি চলো’ কর্মসূচিতে বাধা, পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিক্ষোভকারীরা দিল্লি চলো কর্মসূচিতে পুলিশের বাধা মোকাবিলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে রোববার শম্ভু সীমানায় উত্তেজনার পারদ চড়ল আরও এক ধাপ। পুলিশের ছত্রভঙ্গের চেষ্টায় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়ার ঘটনা আবারও সামনে এসেছে।

আনন্দবাজার জানিয়েছে, কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচিতে আজ রোববারও (৮ ডিসেম্বর) পুলিশের হাতিয়ার ছিল কাঁদানে গ্যাসের শেল। পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা থেকে দিল্লির দিকে কৃষকেরা এগোনো শুরু করতেই কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এর আগে, শুক্রবারও পুলিশের কাঁদানে গ্যাসের শেলে অসুস্থ হয়ে পড়েছিলেন অন্তত ছ’জন কৃষক। আজও তিনজন আন্দোলনরত কৃষক অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষিঋণ মওকুফ, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে পঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলো। প্রথমে শুক্রবার এই কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু সে দিন পুলিশের বাধা পেয়ে পিছু হটেন কৃষকেরা। এরপর আজ তারা ‘দিল্লি চলো’ কর্মসূচির ডাক দেন। সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) এবং কিসান মজদুর মোর্চার পক্ষ থেকে ১০১ জন কৃষককে নিয়ে শান্তিপূর্ণভাবে দিল্লির উদ্দেশে মিছিল করার ডাক দেয় তারা।

Banglabid

কৃষকদের কর্মসূচির জন্য সকাল থেকেই শম্ভু সীমানায় প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। ব্যারিকেড করে রাখা হয় রাস্তা। কৃষকদের মিছিল সেই পথে এগোনোর চেষ্টা করতেই তাদের আটকে দেন পুলিশ। পুলিশের দাবি, ১০১ জন কৃষকের যাওয়ার কথা ছিল। কিন্তু যারা মিছিলে এসেছেন, তারা সেই ১০১ জনের কেউ নন বলে সন্দেহ হরিয়ানা পুলিশের। ফলে তাদের পরিচয়পত্র যাচাই করতে চান শম্ভু সীমানায় মোতায়েন থাকা পুলিশ। তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় শম্ভু সীমানায়। বেশ কয়েক দফায় কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। যদিও আন্দোলনকারী কৃষকদের বক্তব্য, তারা শান্তিপূর্ণভাবেই মিছিল করতে এসেছেন। পুলিশ যদি পরিচয়পত্র দেখতে চায়, তারা সহযোগিতা করতে প্রস্তুত।

শুক্রবারের ঘটনার পর রোববার আন্দোলনকারী কৃষকদের অনেকেই আগাম প্রস্তুতি নিয়ে আসেন মিছিলে। কারও মু‌খে মাস্ক, কারও চোখে বিশেষ ধরনের চশমা। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাতে পারে, সেই সম্ভাবনার আঁচ করেই এই প্রস্তুতি বলে ধারণা করা হচ্ছে। ব্যারিকেডের অপর প্রান্তে পুলিশকর্মীদের মাস্ক ও ধোঁয়া আটকানোর জন্য বিশেষ চশমা ব্যবহার করতে দেখা গেছে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করলে প্রাথমিকভাবে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনরত কৃষকেরা। তবে শম্ভু সীমানা এখনও ছাড়েননি তারা।

পুলিশ আগেই জানিয়েছিল, আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় ১৬৩ ধারা জারি থাকবে। ফলে রোববারের অভিযান ঘিরে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা আগে থেকেই তৈরি হয়েছিল। এর আগে, গত মাসে ১৩ এবং ২১ তারিখও কৃষকেরা দিল্লি যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে দিল্লি ঢোকার আগেই আটকে দেওয়া হয় তাদের। আজকের কর্মসূচি তাদের চতুর্থ বার দিল্লিযাত্রার প্রচেষ্টা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকদিল্লি চলোভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ার আকাশেই অদৃশ্য আসাদের উড়োজাহাজ, মৃত্যুর জল্পনা!

পরবর্তী

২৯৫ রানের লক্ষ্য ছুঁয়ে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা সমুদ্র সৈকতে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯৫ রানের লক্ষ্য ছুঁয়ে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়

বিএনপি নেতারা পুলিশের বাধায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের বাধায় থামে বিএনপির পদযাত্রা, ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT