শিক্ষা

যমুনা অভিমুখে জগন্নাথ শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল

পুলিশের লাঠিচার্জের সময় আহত শিক্ষার্থীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা যমুনা অভিমুখে জগন্নাথ কলেজের সামনে পুলিশের লাঠিচার্জের সময় আহত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আবাসন সংকটসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনায়’ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) দুপুরের যমুনার অভিমুখে জবি শিক্ষার্থীদের ‘লং মার্চ’ মৎস্য ভবন এলাকায় গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে ১৫-২০ জন শিক্ষক-শিক্ষার্থী ও একাধিক সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত হওয়া এক শিক্ষার্থী বলেন, নিজেদের অধিকার আদায়ে রাস্তায় বের হয়েছি। যমুনায় যাওয়ার পথে পুলিশ হঠাৎ হামলা চালায়। আমাদের ২০-৩০ জন শিক্ষার্থী আহত। প্রশাসনের এই হামলার জবাব দিতে হবে।

আহত এক সাংবাদিক মেহেদী হাসান জানান, আমরা মৎস্য ভবন পার হচ্ছিলাম। আমরা সামনের দিকে ছিলাম হঠাৎ পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। আমার চোখ ফুলে গেছে।

এর আগে শিক্ষার্থীদের আবাসন সংকটসহ ৩ দফা দাবির প্রেক্ষিতে ‘লং মার্চ টু যমুনা’ র উদ্দেশ্য পদ যাত্রা শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

বিষয়:জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ লং মার্চ টু যমুনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…