আন্তর্জাতিক

জঙ্গলে অবৈধ বসত উচ্ছেদ: তীর বোমার মুখে পুলিশ

সেনা ও নিরাপত্তা বাহিনী একটি অভিযানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভ বা সংঘর্ষের সময় সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের ঘাঘরালায় জঙ্গলে বসবাস করছে দেড়শোরও বেশি মানুষ। সেই অবৈধ বসতি  উচ্ছেদ করতে গেলে পুলিশকে উদ্দেশ্য করে তীর এবং বোমা নিক্ষেপ করে জঙ্গলে বসবাসরত হামলাকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

শনিবার ১১ মার্চ পুলিশ অবৈধ বসতি উচ্ছেদের জন্য জঙ্গলে কতেই তাদের লক্ষ্য করে মুর্হুমুহু উড়ে আসে তীর এবং বোমা। শুধু তাই-ই নয়, পুলিশ বাহিনীকে লক্ষ্য করে গুলিও চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, অবৈধ বসতি উচ্ছেদের জন্য পুলিশ বাহিনীর একটি বড় দল জঙ্গলে গিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলার জন্য প্রস্তুত ছিল জঙ্গল দখলকারীরা। তাই গত তিন ধিন ধরেই ঘাঘরালার জঙ্গলে অস্ত্রশস্ত্র, বোমা নিয়ে দুশোরও বেশি মানুষ জমায়েত হয়েছিলেন। বনাধিকারিক লিখিতভাবে বুরহানপুরের পুলিশ সুপারকে জানিয়েছিলেন যে, ঘাঘরালা জঙ্গল থেকে গাছ কেটে পাচার করা হচ্ছে। এমনকি সেই জমি দখল করে বসতি গড়ে তোলা হয়েছে। এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানান বনাধিকারিক।

পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ উচ্ছেদ অভিযান থেকে ফিরে আসে। হামলাকারীদের তিরে আগাতে এক বনকর্মী এবং গ্রামবাসী আহত হয়েছেন। হামলাকারীরা ঘাঘরালা জঙ্গলের গভীরে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:উচ্ছেদ পুলিশের ওপর হামলা ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…