ইসলামী আন্দোলনের মিছিল শান্তিনগরে আটকাল পুলিশ
ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি

শান্তিনগরে ইসলামী আন্দোলনের মিছিলের সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে যাওয়া ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মিছিল রাজধানীর শান্তিনগর মোড়ে আটকে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে মিছিলটি নিয়ে গুলশানে ভারতীয় দূতাবাসে যাওয়ার চেষ্টা করলে তারা পুলিশের বাধার মুখে পড়েন।
পরে শান্তিনগর মোড়ে অবস্থান করে সমাবেশ করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে পুলিশের ব্যবস্থাপনায় একটি প্রতিনিধিদল স্মারকলিপি দিতে দূতাবাসের উদ্দেশে রওয়ানা দেয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






