আমার হুমায়ূন

হুমায়ূন আহমেদ কার কথা লিখে গেছে?
কলেজের জরি-পরি-নীতুরা তা শিখে গেছে।
আমার মনের কথা হুমায়ূন মমতায়
বর্ণনা করেছেন কী অসীম ক্ষমতায়!
পাশের বাড়ির তিথি জোছনায় হেঁটে যায়
আমার সময় শুধু তাকে ভেবে কেটে যায়।
সেই কথা হুমায়ূন কীভাবে যে জেনে যায়
শব্দের মালা গেঁথে বর্ণনা টেনে যায়।
মনে হয় নিজ চোখে হুমায়ূন দেখেছেন
প্রেমের উপন্যাসে মমতায় এঁকেছেন।
হলুদ জামার হিমু হেঁটে যায় বৃষ্টিতে
হিমুরাও ধরা পড়ে তার দুটি দৃষ্টিতে।
এসব ভাবলে শুধু এ কথাই মনে হয়
তাঁর সাথে দেখা যেন জোছনার বনে হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






