চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মৌসুম শেষেই চেলসি ছাড়লেন পচেত্তিনো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২২, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সদ্য শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম একেবারেই ভালো কাটেনি চেলসির। পয়েন্ট টেবিলে ছয়ে থেকে শেষ করেছে মাউরিসিও পচেত্তিনোর দল। জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স লিগে, জেতা হয়নি একটি ট্রফিও। হতাশার মৌসুম শেষে কোচের দায়িত্ব ছাড়লেন আর্জেন্টাইন পচেত্তিনো।

স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি বিবৃতিতে জানায়, ‘চেলসি নিশ্চিত করছে, ক্লাব এবং মাউরিসিও পচেত্তিনো সমঝোতার ভিত্তিতে বিচ্ছিন্ন হয়েছে।’

৫২ বর্ষী পচেত্তিনো গতবছর জুলাইয়ে দুবছর মেয়াদে দায়িত্ব নিয়েছিলেন চেলসির। ২০২২-২৩ মৌসুমে ১২তম স্থানে থেকে লিগ শেষ করা ক্লাবটিকে পথে ফেরানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি। নতুন শুরুর আভাস দিয়ে গতবছর এগোলেও তেমন কিছু দেখা যায়নি মাঠে।

যদিও চলতি মে মাসের ফল বিবেচনায় নিলে বেশ ভালো ছিল। তারপরও একবছরেই শেষ হয়ে গেল ক্লাবটির সঙ্গে পচেত্তিনোর সম্পর্ক। আগামী মৌসুমে নতুন কোচের সন্ধান করবে দ্য ব্লুজ বাহিনী।

সদ্য শেষ হওয়া মৌসুমে শুরুটা ভালো ছিল না চেলসির। প্রথম ১০ ম্যাচের কেবল তিনটিতে জয় পায়। মৌসুমের দ্বিতীয় ভাগে ঘুরে দাঁড়ায় ক্লাবটি। এ সময়ে শুধু ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুলই চেলসির চেয়ে বেশি পয়েন্ট তুলতে পেরেছে। প্রিমিয়ার লিগে গত ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ম্যাচ খেলে মাত্র একটিতে হারে তারা, সবশেষ পাঁচ রাউন্ডে জয় পায় পচেত্তিনোর দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলচেলসিপচেত্তিনোপ্রিমিয়ার লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক আগের তুলনায় আরও শক্তিশালী হবে: ট্রাম্প

মে ১৪, ২০২৬

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মার্কিন নিষেধাজ্ঞা, আইনি জয় আলবানিজের

মে ১৪, ২০২৬

হরমুজ প্রণালিতে আবার নৌ চলাচল নিশ্চিতে খসড়া প্রস্তাব, সমর্থন ১১২ দেশের

মে ১৪, ২০২৬

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪০ ব্যক্তিত্বকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র সম্মাননা

মে ১৪, ২০২৬
ফাইল ছবি

লেবাননে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT