বাংলাদেশ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানিতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আসেন, যেখানে তিনি অন্যান্য কর্মকর্তাদের সাথে দেখা করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ যোগ দিতে ৩ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি পৌঁছেছেন।

গতকাল ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় রাতে) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৭) জার্মানির মিউনিখের মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে অবতরণ করে।

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান। এর আগে সকাল ১১টায় (বাংলাদেশ সময়) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

রেকর্ড পঞ্চম ও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।

বিষয়:জার্মানি প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…