সারাদেশে আটক সকল শিক্ষার্থীকে ছেড়ে দিতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সচিবালয়ে শিক্ষার্থীদের মুক্তির জন্য আলোচনা চলমান, উপস্থিত রয়েছেন দুই কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংসতায় সারাদেশে আটক সকল শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের আহ্বানও জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






