আন্তর্জাতিক

অবতরণের সময় রানওয়েতে উল্টালো উড়োজাহাজ, প্রাণে বাঁচলো বহু যাত্রী

উড়োজাহাজ রানওয়ে থেকে উল্টে গেছে, বেশ কয়েকজন যাত্রী নিরাপদে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবতরণের সময় রানওয়ে থেকে উল্টে যাওয়া উড়োজাহাজ, যাত্রীরা নিরাপদে বের হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানাডায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ অবতরণের সময় উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

আজ (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি রানওয়েতে অবতরণের সময় উল্টে যায়। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এই বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অরঞ্জ জানিয়েছে, আহত শিশুটিকে টরন্টোর সিককিডস হাসপাতালে নেওয়া হয়েছে এবং গুরুতর আহত দুই প্রাপ্তবয়স্ককে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জরুরি দলগুলো ঘটনাস্থলে পৌঁছেছে এবং যাত্রী ও ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে।

টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস ও তুষারপাতের মধ্যে এই ঘটনা ঘটেছে। গত সপ্তাহের তুষারপাতের পাশাপাশি এই সপ্তাহান্তে প্রায় ২২ সেন্টিমিটার (৮ দশমিক ৬ ইঞ্চি) তুষার পড়েছে বলে জানা গেছে।

বিষয়:উড়োজাহাজ কানাডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…