চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৯৯-এ ফোন: লঞ্চ থেকে নদীতে পড়ে যাওয়া জোহরাকে জীবিত উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ০৪, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

শরীয়তপুর জেলার গোসাইরহাট থেকে লঞ্চে ঢাকায় যাওয়ার পথে মেঘনা নদীতে পড়ে যান এক নারী। নদীতে পড়ে যাওয়ার ১১ ঘন্টা পর জোহরা বেগম (৩৭) নামের ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও কোস্টগার্ড তাকে উদ্ধার করতে অভিযান শুরু করে। পরে জোহরা বেগমকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। জোহরা বেগম এখন সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তার স্বামী জহিরুল হক ।

স্বজন ও গোসাইরহাট থানা পুলিশ সূত্র জানিয়েছে, জোহরা বেগম তার স্বামী জহিরুল হক ও দুই ছেলেসহ ঈদে বেড়ানো শেষে বাবার বাড়ি থেকে গতকাল বুধবার রাতে ঈগল-৩ লঞ্চযোগে ঢাকায় যাচ্ছিলেন। তিনি (জোহরা) পানের সাথে জর্দা খেয়ে মাথায় চক্কর দিলে রাত আনুমানিক ১১টার দিকে কোদালপুর এলাকায় মেঘনা নদীতে পড়ে যান।

তাৎক্ষণিক তার স্বামী জহিরুল (৪২) জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল দিলে পুলিশসহ কোস্টগার্ড তাকে উদ্ধার করতে অভিযান শুরু করে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ঠান্ডাবাজার এলাকা থেকে কোস্টগার্ড জোহরা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে।

পরে গোসাইরহাট থানা পুলিশের সহায়তায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। তার পায়ে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বেলা সাড়ে ১২টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়।

জোহরার স্বামী জহিরুল বলেন, ‘শশুর বাড়ি বেড়ানো শেষে দুই ছেলেকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে আমার স্ত্রী পানের সাথে বেশি জর্দা খাওয়ায় মাথা ঘুরে নদীতে পড়ে যায়। তখন আমি জরুরী সেবা- ৯৯৯ এ ফোন দিলে গোসাইরহাট থানা পুলিশ ও কোস্টগার্ড ৪০ মিনিটের মধ্যে উদ্ধার অভিযান শুরু করে। সময় একটু বেশি লাগলেও আমার স্ত্রীকে জীবিত উদ্ধার করতে পারায় পুলিশ ও কোস্টগার্ডের প্রতি আমি  কৃতজ্ঞ। সে এখন চিকিৎসাধীন অবস্থায় ঝুঁকিমুক্ত আছে।’

Reneta

আজ দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৯৯কোস্টগার্ডজীবিত উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT