চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় বলে দিলেন পেপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
পেপে ফুটবল মাঠে, পরিধান করেছেন পর্তুগাল জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। সবধরনের পেশাদার ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ৪১ বর্ষী তারকা। বৃহস্পতিবার ভিডিও বার্তায় অবসরের কথা জানান।

২০০১ সালে ব্রাজিলের ফুটবল একাডেমি করিন্থিয়ানস আলাগোয়ানো থেকে পর্তুগিজ ক্লাব মারিটিমোর বি টিমে নাম লেখান পেপে। পরের বছর মূল টিমে জায়গা পান। ২০০৪ সালে যোগ দেন পোর্তোতে। তিনবছর সেখানে কাটিয়ে ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান।

রিয়ালে ১০ বছর কাটিয়ে ২০১৭ সালে যোগ দেন তুরস্কের ক্লাব বেসিকতাসে। দুই মৌসুম তুর্কি ক্লাবটিতে খেলে ২০১৯ সালে ফিরে যান পর্তুগিজ ক্লাব পোর্তোয়। ২০২৪ সালে ক্লাব ছাড়া হন। এবার অবসর নিয়ে নিলেন।

২০০৭ সালে জাতীয় দলে অভিষেক হওয়া পেপে পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন। জিতেছেন ২০১৬ ইউরো। সবশেষ ইউরোতে অংশ নিয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ইউরোর মূলপর্বে মাঠে নামার রেকর্ড গড়েন।

ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে সোনালি সময় কেটেছে পেপের। সান্তিয়াগো বার্নাব্যুতে ১০ মৌসুম কাটিয়ে তিনটি লা লিগা শিরোপা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, দুবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। পোর্তোর হয়ে দুই মেয়াদে চারবার প্রিমেরা লিগ জিতেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরপর্তুগালপেপেপোর্তোরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT