নতজানু পররাষ্ট্রনীতির কারণে জনগণ বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (১৬ মে) বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় তিনি অভিযোগ করে বলেন, অন্য দেশের প্রভুত্ব মেনে নিয়ে সরকার নিজেদের স্বার্থ হাসিল করছে।
এসময় বেগম খালেদা জিয়াসহ দেশের ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব। সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।







