চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সান্তোসে শেষবারের মতো নেয়া হল পেলেকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

একসময় স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে মাঠ মাতিয়েছেন পেলে। যে মাঠে বহুবার পড়েছে তার পদধূলি। পায়ের জাদু দেখে দর্শকরা হয়েছিল বিমোহিত। পেলে আরেকবার সেই মাঠে গেলেন। তবে নিজ পায়ে নয়, কিংবদন্তির মরদেহ ক্লাবটির হোম গ্রাউন্ড ভিলা বেলমিরো স্টেডিয়ামে নেয়া হয়েছে শেষ শ্রদ্ধা জানাতে।

সান্তোসের বেলমিরো স্টেডিয়ামে পেলের কফিন মাঠের মাঝখানে বৃত্তের ভেতর রাখা হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) শেষশ্রদ্ধা জানানো শুরু হবে এবং ২৪ ঘণ্টা ধরে চলবে।

ভক্তরা ইতিমধ্যেই প্রথম প্রহরে রাস্তায় সারিবদ্ধ হতে শুরু করেছে। অনেকে পতাকা বা ‘ও রে’ (রাজা) লেখাযুক্ত ব্যানার ধরে রেখেছে। হাইওয়েতে দাঁড়িয়ে একজন লিখেছে, ‘পেলে, তুমি চিরন্তন।’

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলের মরদেহ সান্তোসের মাঠে নেয়া হয়। গাড়িতে মরদেহ তোলার সময় ফুটবলের রাজার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে আতশবাজি ফোটানো হয়েছে। স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় কফিন বহনকারী গাড়িতে কড়া পুলিশি প্রহরা ছিল।

পেলের কফিন মঙ্গলবার সান্তোসের রাস্তায় নিয়ে যাওয়া হবে। তার ১০০ বর্ষী মা সেলেস্টের বাড়ির সামনে দিয়ে কফিন যাত্রা যাবে। পেলের মা ওই বাড়িতে শয্যাশায়ী বহুদিন ধরেই।

Reneta

মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা কবরস্থানে পেলেকে সমাধিস্থ করা হবে। সেখানে শুধুমাত্র পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। পেলের সান্তোসে একটি বাড়ি আছে, যেখানে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। গুয়ারুজা শহরে জীবনের শেষ কয়েক বছর কাটান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেলেব্রাজিলভিলা বেলমিরো স্টেডিয়ামলিড স্পোর্টসশেষকৃত্যসমাধিসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১

জুন ২৪, ২০২৬

সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর মোস্তফা

জুন ২৪, ২০২৬

প্রথমবার পরিচালকের আসনে নওশাবা

জুন ২৪, ২০২৬

নেইমার ৯০ মিনিটও খেলতে পারে: আনচেলত্তি

জুন ২৪, ২০২৬

রাফিনহাকে পাবে না ব্রাজিল, প্রস্তুত স্কটল্যান্ড পরীক্ষায়

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT