চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাভি ইস্যুতে বার্সার অস্বাভাবিক এক সপ্তাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন জাভি হার্নান্দেজ। ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের সামনে করেন একের পর এক বিস্ফোরক মন্তব্য। কাতালান ক্লাবটি কোচদের কাজকে কখনোই যথেষ্ট মূল্য না দেয়ার অভিযোগ সরাসরি তোলেন। সবমিলিয়ে দল ভেতর অস্থির একটি সপ্তাহ পার করেছে বলে জানান পেদ্রি।

পরাজয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বার্সেলোনা পেয়েছে জয়ের দেখা। লা লিগায় ওসাসুনার সঙ্গে কাতালান ক্লাবটি একমাত্র গোলে জিতে মাঠ ছাড়ে। বার্সার পয়েন্ট টেবিলে আসেনি পরিবর্তন। ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে।

খেলা শেষে জাভির দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ও তার বিস্ফোরক মন্তব্য নিয়ে পেদ্রি কথা বলেন। স্পেনের এ মিডফিল্ডার বলেন, ‘যা ঘটেছিল তাতে এমন একটি সপ্তাহ গেল, যা স্বাভাবিক ছিল না।’

‘এটা কোচের সিদ্ধান্ত এবং তার জন্য আমাদের সবকিছু দিতে হবে। এ খেলাগুলোই শেষ খেলা, যা আমরা তার সাথে উপভোগ করতে যাচ্ছি। আমরা তাকে জয় দিতে চাই।’

দলের অভ্যন্তরে অস্থির সময়ে জয় কতটা দরকার ছিল, ২১ বর্ষী ফুটবলারের কথাতেই তা স্পষ্ট। বললেন, ‘জয়ের স্বাদ বেশ ভালো। এটা কঠিন খেলা ছিল। কারণ আমাদের জন্য অদ্ভুত এক সপ্তাহ ছিল। সেই অবস্থা থেকে আমরা খেলতে এসেছি।’

কাতালান ক্লাবের মাঠের বিবর্ণ পারফরম্যান্স ও অভ্যন্তরীণ ঘটনাবলীর প্রভাব দর্শকদের মাঝেও পড়েছে। ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে গত বুধবার রাতের ম্যাচে গ্যালারির অর্ধেক ছিল ফাঁকা। দর্শক সংখ্যা ছিল ৩৭,৮৮৮। এটি বার্সার হোম গ্রাউন্ডে তৃতীয় সর্বনিম্ন দর্শক উপস্থিতির রেকর্ড।

Reneta

ওসাসুনার সঙ্গে একমাত্র গোলের কষ্টার্জিত জয় পায় বার্সা। স্বাগতিকরা প্রথমার্ধে বল দখলে আধিপত্য বজায় রাখলেও পোস্ট বরাবর মাত্র একটি শট নিতে পেরেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসাসুনাজাভি বার্সাপেদ্রিবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT