কক্সবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় একজন পথচারীর মৃত্যু, ছবি সংক্রান্ত তথ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজারের রামুতে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত আব্দুল মোনাফ (৯০) রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকূল এলাকার মৃত ফকির আহম্মদের ছেলে।
হাইওয়ে পুলিশ রামু ক্রসিং থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় সাড়ে ৭ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকূল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়দের বরাতে মেজবাহ উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় শহীদ এটিএম জাফর আলম সড়কের রামু উপজেলার চেইন্দা ছড়ারকূল এলাকায় স্থানীয় এক মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে সড়ক পার হওয়ার সময় টেকনাফমুখী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা মোটরসাইকেলটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আব্দুল মোনাফকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ হস্তান্তরের ব্যবস্থা নেয়া হবে বলে জানান, মো. মেজবাহ উদ্দিন।






