ক্রিকেট

পাকিস্তানের কোচ হচ্ছেন কারস্টেন-গিলেস্পি

পাকিস্তানের ক্রিকেট কোচ হিসেবে কারস্টেন ও গিলেস্পির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে কারস্টেন ও গিলেস্পির ছবি, যারা দলের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবশেষে স্থায়ী কোচ খুঁজে পেয়েছে পাকিস্তান। দীর্ঘ সময় ধরেই বাবর-রিজওয়ানদের জন্য স্থায়ী কোচের সন্ধানে ছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাদা ও লাল বলের জন্য ভিন্ন ভিন্ন কোচ নিয়োগ দিচ্ছে পিসিবি, এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি।

সুত্রের বরাতে সংবাদমাধ্যমটি শনিবার জানিয়েছে, ওয়ানডে ও টি-টুয়েন্টি সংস্করণে সাউথ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন এবং টেস্টে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

কাগজপত্রের আনুষ্ঠানিকতা সেরে পিসিবি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পিসিবি এর আগে নিজেদের ওয়েবসাইটে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এবং আবেদনের শেষ তারিখ জানানো হয় ১৫ এপ্রিল পর্যন্ত।

গত বছরের নভেম্বরে পিসিবিতে পরিবর্তন আসার পর মিকি আর্থার, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও অ্যান্ড্রু পুটিককে ভিন্ন দায়িত্ব দেয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে এই তিন কোচ নিজ নিজ দায়িত্ব ছেড়ে দিলে নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পিসিবি। নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী প্রধান কোচের একটি পদও রেখেছে পিসিবি।

বিষয়:গ্যারি কারস্টেন পাকিস্তান পিসিবি মিকি আর্থার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…