স্প্যানিশ ফরোয়ার্ড পাউ ভিক্টর শৈশবের প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে পাড়ি জমাচ্ছেন পর্তুগিজ ক্লাব ব্রুগেতে। ২৩ বর্ষী স্পেনিয়ার্ডকে গ্রীষ্মের দলবদলে বোনাসসহ ১৫ মিলিয়ন ইউরো খরচ করে দলে আনছে ব্রুগে। চুক্তি হওয়ার পরপরই কাতালুনিয়ান ক্লাবটি ছেড়ে যাওয়ায় ক্লাব, সতীর্থ, কোচ ও ভক্তদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ভিক্টর।
২৩ বর্ষী পাউ ২০২৩ সালে শৈশবের ক্লাব বার্সায় আসেন। লা-লিগার জিরোনায় বেড়ে ওঠেন পাউ, সেখানেই যুবদল তারপরে মূল দলে খেলতে ন্যু ক্যাম্পে পাড়ি জমান। স্পেন ছেড়ে এখন পর্তুগালে পাড়ি জমাবেন তিনি। বার্সেলোনার মূল দলে ২৬ ম্যাচ খেলা ভিক্টর বিদায়ী বার্তায় বলেছেন, ‘মনেপ্রাণে বার্সালোনাকে ধারণ করি। সারাজীবন আমি একজন কিউলার থাকবো।’
সামাজিক যোগামাধ্যমের পোস্টে ভিক্টর লিখেছেন, ‘বার্সার সাথে ফুটবলের একটি অধ্যায় শেষ হয়েছে। প্রথমে বার্সার যুব দল অ্যাটলেটিকের হয়ে খেলে মূল দলের জার্সি জড়িয়ে খেলেছি। যা আমার শৈশবের স্বপ্ন ছিলো। বার্সেলোনা এমন একটি ক্লাব এখানের অনুভূতি নিজেকে সেরা হিসেবে রূপান্তরে সাহায্য করেছে। ’
‘সকল কোচ, সতীর্থ, ক্লাব স্টাফ ও ভক্ত যারা আমাকে কাতালুনিয়ান ক্লাবটিকে ধারণ করতে সাহায্য করেছে সবাইকে ধন্যবাদ। মূল্যবোধ, বন্ধুত্ব , শিক্ষা ও অনেক স্মৃতি নিয়ে ক্লাবটি ছেড়ে যাচ্ছি। একই ইচ্ছাশক্তি নিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে মনোবল ও মাথা উঁচু করে যাচ্ছি। যেখানেই যাবো বার্সেলোনা মনেপ্রাণে থাকবে।’








