চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ডাক্তারদের চিকিৎসায় রোগীদের ‘বেঁচে থাকার সম্ভাবনা বেশি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A
একজন নারী ডাক্তার রোগীর সাথে হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

এক গবেষণায় সম্প্রতি দেখা গেছে, নারী ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করলে রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। একইসাথে নারী ডাক্তাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ শেষে পুনরায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবার সম্ভাবনাও অনেকাংশে কম।

এনডিটিভি জানিয়েছে, অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত গবেষণার ফলাফল অনুসারে, নারী ডাক্তারদের তুলনায় পুরুষ ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ শেষে রোগীদের মৃত্যুহার অনেকটা বেশি।

গবেষণায় ৪,৫৮,১০০ মহিলা রোগী এবং ৩,১৮,৮০০ জনেরও বেশি পুরুষ রোগীর তথ্য মূল্যায়ন করা হয়েছিল, যারা ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল।

Banglabid

গবেষণার ফলাফলে বলা হয়েছে, নারী চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করলে রোগীদের মৃত্যুহার এবং পুনরায় ভর্তির হার কম থাকে। গবেষণায় দেখা গেছে, একজন মহিলা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা শেষে মহিলা রোগীদের মৃত্যুর হার ছিল ৮.১৫ শতাংশ, যে হার পুরুষ ডাক্তাদের ক্ষেত্রে ৮.৩৮ শতাংশ। আবার একজন মহিলা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা শেষে পুরুষ রোগীদের মৃত্যুর হার ছিল ১০.১৫ শতাংশ, যে হার পুরুষ ডাক্তাদের কাছে ১০.২৩ শতাংশ।

গবেষণা দলের সদস্য ইউসুকে সুগাওয়া বলেন, এটি প্রমাণ করে যে মহিলা চিকিৎসকরা উচ্চ মানের যত্ন দিয়ে থাকেন এবং সেজন্য আরও মহিলা চিকিৎসকের উপস্থিতি রোগীদের উপকৃত করবে। বিশেষজ্ঞরা বলেছেন, মহিলা ডাক্তাররা তাদের রোগীদের সাথে কথা বলতে, তাদের রেকর্ড দেখতে বেশি সময় ব্যয় করেন। এতে ভালো মত চিকিৎসা দিতে পারেন তারা। এছাড়া একজন মহিলা চিকিৎসক পরীক্ষার সময় মহিলা রোগীদের বিব্রত ও অস্বস্তিকর পরিবেশ দূর করতে সাহায্য করে থাকেন।

গবেষণার সহ-লেখক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক লিসা রোটেনস্টাইন বলেন, আমরা জানি যে চিকিৎসার ক্ষেত্রে পুরুষ ও মহিলা চিকিৎসকদের যত্নের পার্থক্য রয়েছে। মহিলা চিকিৎসকরা পুরুষদের তুলনায় রোগীদের সাথে বেশি সময় ব্যয় করেন। এতে সঠিক সিদ্ধান্ত নেয়া সহজ হয়ে ওঠে।

Reneta

২০০২ সালের একটি পৃথক গবেষণায় দেখা গেছে, মহিলা ডাক্তাররা একজন রোগীর সাথে গড়ে ২৩ মিনিট সময় ব্যয় করেন যেখানে পুরুষ ডাক্তাররা সময় ব্যয় করেন ২১ মিনিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসাডাক্তারনারী ডাক্তাররোগী
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT