বাংলাদেশ

চিকিৎসকের ওপর হামলার বিষয়ে সারজিসের কঠোর বার্তা

বক্তা চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্তা চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিচ্ছেন, যা সারজিসের কঠোর বার্তার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে কঠোর বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় সারজিস বলেন, ‘আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের উপরে যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে৷’

সারজিস ভিডিও বার্তায় বলেন, যদি কোনো পেশেন্টের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে তবে তদন্ত সাপেক্ষে তারও বিচার হতে হবে৷ কিন্তু আমার মনে হলো আর আমি কারো গায়ে হাত তুলে ফেললাম, এই স্পর্ধা কখনও মেনে নেয়া যায় না৷

এসময় সারজিস সকল চক্রান্তের বিরুদ্ধে ছাত্রজনতা সোচ্চার আছে বলেও হুঁশিয়ারি দেন৷

বিষয়:ডাক্তার ডাক্তারদের কর্মবিরতি সারজিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…