বেনাপোলে স্বর্ণের গহনাসহ নারী আটক

অভিযানে নারীসহ স্বর্ণের গহনাসহ আটক ব্যক্তিরা, পুলিশ ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে সাড়ে ৮৪৩ গ্রাম স্বর্ণের গহনা সহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।
বুধবার সকাল ১১ টার দিকে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে। আটক উম্মে সালমার বাড়ী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায়।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, আমরা জানতে পারি সকালে একজন পাসপোর্ট যাত্রী ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্ণের গহনা নিয়ে যাচ্ছে। তখন উম্মে সালমা নামে এক পাসপোর্ট যাত্রীকে নজরদারীতে রাখি। যাত্রীর কাস্টমস ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে প্রবেশের পূর্বে তার ব্যাগের ভিতর থেকে স্বর্ণের তৈরি ১০টি চুড়ি ও একটি মোটা চেইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৮৪৩ গ্রাম। মোট মূল্য ৫৫ লাখ টাকা।
আটক স্বর্ণের গহনাগুলি বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হবে এবং যাত্রীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।






