আন্তর্জাতিক

৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য পুরোদমে শুরু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বন্দর খুললেও রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।

ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ এবং পণ্য খালাস পুরোদমে শুরু হওয়ায় বন্দরের ভেতরে জমে থাকা পণ্যের জট কমতে শুরু করেছে। দীর্ঘ বিরতির পর বন্দর সচল হওয়ায় আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, দুর্গাপূজার ছুটি শেষে শনিবার বন্দর খুলেছে। তবে রোববার থেকে প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে।

তিনি আরও জানান, বন্দরে জমে থাকা পণ্য দ্রুত ছাড় ও খালাস নিশ্চিত করতে কাস্টমসসহ সংশ্লিষ্ট সব বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

বিষয়:আমদানি-রপ্তানি বেনাপোল স্থলবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…