চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৬
বাংলাদেশ
A A

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলাম (৬৭) আর নেই। শুক্রবার (২১ আগস্ট) ভোরে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‘ওয়াটারএইডের বাংলাদেশ’ এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াটারএইড সূত্র জানায়, বৃহস্পতিবার রাতেই খায়রুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ ভোরে তার মৃত্যু হয়।

Banglabid

প্রয়াত খায়রুল ইসলামের বন্ধু জ্বালানি বিশেষজ্ঞ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য ম তামিম জানান, ডা. খায়রুল ইসলামের ছেলে অর্ক যুক্তরাষ্ট্র থেকে দেশে আসছেন। শনিবার বাদ আছর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। তাকে রায়েরবাজারে দাফন করা হতে পারে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাশাস্ত্রে স্নাতক খায়রুল ইসলাম স্নাতকোত্তর ডিগ্রি নেন নিপসম ও বোস্টন থেকে। তিনি ছিলেন লেখক ও গবেষক। জনস্বাস্থ্য খাত নিয়ে দেশে ও বিদেশ থেকে তার একাধিক বই প্রকাশিত হয়েছে। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ’ বইটির সম্পাদনা পরিষদের সদস্য এবং প্রদায়ক ছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত স্বাস্থ্য খাতের দুর্নীতিবিষয়ক বই এবং ‘মুজিবপিডিয়া’য় স্বাস্থ্য খাতের প্রদায়ক ছিলেন।

বিশিষ্ট কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের সঙ্গে যৌথভাবে লেখেন প্রথম প্রকাশন থেকে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস’ বইটি। দুজনের পাঁচ বছরের গবেষণাকাজ ছিল এ বই। ২০২২ সালে বইটি প্রকাশিত হয়।

Reneta

ওয়াটারএইড জানায়, দেশের পানি ও স্যানিটেশন খাতের উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন খায়রুল ইসলাম। ছিলেন সজ্জন, সদালাপী। এ মাসেই ওয়াটারএইড, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে তার অবসর নেওয়ার কথা ছিল।

খায়রুল ইসলাম বিভিন্ন সময় চিকিৎসা, ওয়াশ খাতসহ সামাজিক নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন।

ওয়াটারএইড আরও জানায়, দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশের জনস্বাস্থ্য ও ওয়াশখাতের অগ্রযাত্রায় তার অবদান ছিল অসামান্য। সদালাপ, প্রজ্ঞা, নেতৃত্ব, দূরদৃষ্টি ও দেশের প্রতি গভীর দায়বদ্ধতায় তিনি হয়ে উঠেছিলেন এই খাতের এক অনন্য পথপ্রদর্শক, এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব।

তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। আমাদের কাছে তিনি ছিলেন একজন মেন্টর, একজন গাইড। তার জ্ঞান, বিনয় ও নেতৃত্ব থেকে অসংখ্য মানুষ শিখেছেন, অনুপ্রাণিত হয়েছেন এবং নিজেদের পথ খুঁজে পেয়েছেন।

ডা. খায়রুল ইসলামকে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি। তার পরিবার, সহকর্মী ও অগণিত শুভানুধ্যায়ীর প্রতি আমাদের গভীর সমবেদনা।

ওয়াটারএইডের বাংলাদেশীয় প্রধান হাসিন জাহান তার ফেসবুক পোস্টে জানান, খায়রুল ইসলামের লাশ আজ বারডেমের মরচুয়ারিতে নিয়ে যাওয়া হবে। খায়রুল ইসলামের প্রবাসী ছেলের দেশে ফেরা পর্যন্ত সেখানেই লাশ রাখা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াটারএইডডা. খায়রুল ইসলামমৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

পরবর্তী

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

পরবর্তী

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT