রাজনীতি

ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে আগুন

ধানমন্ডিতে বাসে অগ্নিকাণ্ডের দৃশ্য, লোকজন দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডিতে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আশেপাশে লোকজন দেখছে ও আতঙ্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি’র ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে রাজধানীর ধানমন্ডিতে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

আজ রোববার ১৯ নভেম্বর রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।

তিনি বলেন, খবর পাওয়া পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ৮ টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিষয়:ধানমণ্ডি ফায়ার সার্ভিস বাস যাত্রীবাহী বাসে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…