চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসির জন্য অলিম্পিকে দরজা খোলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের দুই খেলোয়াড়ের সমবেত আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁচা-মরার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের টিকিট কেটেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের অলিম্পিকে খেলা নিশ্চিতের পর স্বাভাবিকভাবেই সামনে আসে টুর্নামেন্টে লিওনেল মেসির খেলার বিষয়টি। দেশটির অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো অবশ্য বলছেন, মেসি প্যারিসে খেলতে চাইলে দরজা সবসময় খোলা রয়েছে।

আর্জেন্টিনা ও বার্সেলোনার জার্সিতে একসঙ্গে মাঠ মাতিয়েছেন মেসি-মাশ্চেরানো। মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনূর্ধ্ব-২৩ দলের কোচের। অলিম্পিকে মেসির খেলা প্রসঙ্গে ৩৯ বর্ষী মাশ্চেরানো বলেছেন, ‘সবাই লিওর সঙ্গে আমার সম্পর্কটা কেমন সেটি জানে। এটি বন্ধুসুলভ একটি সম্পর্ক।

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, অলিম্পিকে আমাদের সঙ্গে যেতে তার মতো একজন খেলোয়াড়ের জন্য সবসময় দরজা খোলা থাকবে। যদিও এর পুরোটা নির্ভর করছে লিওর নিজের সিদ্ধান্তের উপর।’

প্যারিস অলিম্পিকের মূলপর্বে খেলা নিশ্চিতের পর যুক্তরাষ্ট্র থেকে যুবাদের অভিনন্দন জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী। ইনস্টাগ্রাম স্টোরিতে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ জয়ের পর উচ্ছ্বাসের একটি ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘ভামোস।’ বাংলায় যার মানে দাঁড়ায় ছুটে চলো। একইসঙ্গে হাততালির চারটি ইমোজিও যুক্ত করেন বিশ্বজয়ী অধিনায়ক।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সোনাজয়ী মেসিকে নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ সম্প্রতি বলেছেন, ‘অলিম্পিক গেমসে তাকে ফিরে পাওয়াটা চমৎকার হবে।’

ট্যাগ: আর্জেন্টিনাপ্যারিস অলিম্পিক-২০২৪ব্রাজিলমেসিলিড স্পোর্টসহাভিয়ের মাশ্চেরানো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানিকগঞ্জে শেষ হলো ৩ দিনের হাজারী গুড়ের মেলা

পরবর্তী

রিয়ালের বিপক্ষে খেলতে ‘ভয় পান না’ লেইপজিগ কোচ

পরবর্তী
লেইপজিগ কোচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের বিপক্ষে খেলতে ‘ভয় পান না’ লেইপজিগ কোচ

পাকিস্তানে ইমরান খানের দলের নেতার ছবি, গুলির ঘটনায় আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ইমরান খানের দলের নেতাকে গুলি করে হত্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT