অন্যান্য খেলা

২১ বছর বয়সে ভারতকে এনে দিলেন অলিম্পিকের পদক

ভারতীয় অ্যাথলেটের বিজয় পতাকা উঁচু করে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় অ্যাথলেট ২১ বছর বয়সে অলিম্পিকে পদক জিতেছেন, তিনি বিজয় পতাকা উঁচু করে ধরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে কুস্তিতে ভারতের প্রথম পদক এনে দিলেন আমান সেহরাওয়াত। ৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রুজকে হারিয়ে ১৩-৫ পয়েন্টে নিয়ে ব্রোঞ্জ জেতেন আমান। তার হাত ধরে ষষ্ঠ পদক পেল ভারত।

১১ বছর বয়সে বাবা-মা হারিয়ে অনাথ হন আমান। তবে লক্ষ্য পূরণে হাল ছাড়েননি এই অ্যাথলেট। অলিম্পিকে পদকটি পাওয়ার সাফল্য তিনি উৎসর্গ করছেন বাবা-মাকে।

শুধু তাই নয়, ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলেট হিসেবে অলিম্পিকে পদক জিতলেন আমান। পিভি সিন্ধু এতদিন ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলেট।

২০১৬ সালে রিও অলিম্পিকে সিন্ধুর বয়স তখন ছিল ২১ বছর ১ মাস ১৪ দিন। সেই রেকর্ড ভেঙে অমন ২১ বছর ২৫ দিন বয়সে জিতলেন ব্রোঞ্জ পদক।

বিষয়:প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…