অন্যান্য খেলা

রেকর্ড গড়ে মেয়েদের ম্যারাথনে সোনা জিতলেন ডাচ তারকা

ডাচ অ্যাথলেট হাসান রেকর্ড গড়ে সোনা জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ম্যারাথন দৌড়ে ডাচ অ্যাথলেট হাসান রেকর্ড গড়ে সোনা জিতেছেন, আনন্দে ভাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে শেষদিনে মেয়েদের ম্যারাথনে স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। প্যারিসে এটি তার তৃতীয় পদক, ক্যারিয়ারে ষষ্ঠ।

আসরের ১৬তম দিনে রোববার মেয়েদের ম্যারাথনে সিফান সময় নেন রেকর্ড ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ড। ২ ঘণ্টা ২২ মিনিট ৫৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জেতেন ইথিওপিয়ার টিগস্ট আসেফা। ২ ঘণ্টা ২৩ মিনিট ১০ সেকেন্ড সময় নেন ব্রোঞ্জজয়ী কেনিয়ার হেলেন ওবিরি।

এবারের গেমসে মেয়েদের ৫ হাজার ও ১০ হাজার মিটারেও সিফান জিতেছেন ব্রোঞ্চ পদক। এই তিন ইভেন্টে সবশেষ ১৯৫২ হেলসিংকি অলিম্পিকে পদক জয়ের কীর্তি গড়েছিলেন এমিল জাতোপেক। চেক রিপাবলিকের দৌড়বিদ অবশ্য কীর্তি গড়েছিলেন ছেলেদের ইভেন্টে।

বিষয়:নেদারল্যান্ডস প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…