চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কিছু বলতে চান না ফ্রান্স কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

২০১৮ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়েছিল ফ্রান্স। ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে টাইব্রেকে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা। দুদলের দ্বৈরথ দেখার সুযোগ আবারও। লড়াই এবার প্যারিস অলিম্পিকে। ফরাসিরা ঘরের মাঠে মুখোমুখি আলবিসেলেস্তেদের। ম্যাচ নিয়ে অবশ্য এখনই কিছু বলতে চান না কোচ থিয়েরি অঁরি।

মার্শেইয়ে মঙ্গলবার রাতে নিউজিল্যান্ডকে ৩-০তে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। আর ইউক্রেনকে ২-০তে হারিয়ে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেছে মরক্কো। দুদলের পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও মুখোমুখি দেখায় আশরাফ হাকিমিদের কাছে নাটকীয়ভাবে ২-১ গোলে হেরে বসা আলভারেজ-ওটামেন্ডিরা রানার্সআপ। হাভিয়ের মাশ্চেরানোর দলকে শেষ আটে খেলতে হচ্ছে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন অঁরির ফ্রান্সের বিপক্ষে।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে গতরাতে ফরাসিদের কোচ অঁরি তেমন কিছু বলতে চাননি। কেবল বলেছেন, ‘আমি এই ম্যাচ নিয়ে এখনই কোনো কথা বলব না। এইমাত্র আমরা কোয়ার্টারে খেলার যোগ্যতা অর্জন করেছি। অন্যসব ম্যাচের মতোই আমাদের সামনে আরও একটি ম্যাচ অপেক্ষা করছে। তবে মাথা এখনও এই (নিউজিল্যান্ড) ম্যাচেই আছে।’

শুক্রবার রাতে বোর্দোতে অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্টে কোয়ার্টারে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাথিয়েরি অঁরিপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬

একাধিক চুক্তি ও সমঝোতায় স্মরণীয় হতে পারে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ২৪, ২০২৬

স্পর্শকাতর বিষয়ে আলোচনা না করতে সংসদ সদস্যদের নির্দেশ দিলেন স্পিকার

জুন ২৪, ২০২৬

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ব্রিটেন: ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

জুন ২৪, ২০২৬

যাত্রাবাড়ীর ছাদে ফল-সবজির সমৃদ্ধ বাগান, দৃষ্টান্ত মিন্টু হাওলাদার

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT