অন্যান্য খেলা

প্যারিস অলিম্পিকে সবচেয়ে কম-বেশি বয়সী অ্যাথলেট যারা

বালক স্কেটার প্যারিস অলিম্পিক ট্র্যাফলর সিরিজের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বালক স্কেটার প্যারিস অলিম্পিক ট্র্যাফলর সিরিজের জন্য প্রস্তুত, স্কেটিং রিংয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিসে অলিম্পিকের পর্দা উঠছে শুক্রবার। দেড় হাজার অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নিতে পৌঁছে গেছেন। বয়সে তাদের কেউ বেশ ছোট, আবার কেউ অনেক বেশি বয়সী। এবারের অলিম্পিকে সবচেয়ে কম এবং বেশি বয়সী অ্যাথলেট যারা, তাদের বয়স দেখে নেয়া যাক।

প্যারিস অলিম্পিকে সবচেয়ে কম বয়সী অ্যাথলেট চীনের স্কেটবোর্ডার ঝেং হাওহাও, যার বয়স ১২ বছরের কম। হাওহাওয়ের বয়স ১১ বছর ১১ মাস। প্যারিস অলিম্পিকের শেষ দিন ১১ আগস্ট তিনি ১২তম জন্মদিন উদযাপন করবেন।

প্যারিস অলিম্পিকের ওয়েবসাইটে দেয়া তথ্যে, অলিম্পিকের সবচেয়ে কম বয়সী অ্যাথলেট হলেন গ্রীসের দিমিত্রিওস লাউন্ড্রাস। ১৮৯৬ সালে ১০ বছর ২১৮ দিন বয়সে অলিম্পিকে অংশ নিয়ে রেকর্ড করেছিলেন তিনি।

কানাডিয়ান অশ্বারোহী জিল আরভিং প্যারিস অলিম্পিকের সবচেয়ে বেশি বয়সী অ্যাথলেট, তার বয়স ৬১ বছর। প্যান আমেরিকান গেমসে ২০১৯ সালে কানাডিয়ান দলকে সোনা জিততে অগ্রণী ছিলেন তিনি।

জিল আরভিং ছাড়াও অশ্বারোহী আরেক অস্ট্রেলিয়ান অ্যাথলেট হলেন ম্যারি হান্না। তার বয়স ৬৯ বছর। তবে তিনি সরাসরি অলিম্পিকে অংশগ্রহণ করছেন না, রিজার্ভ হিসেবে আছেন।

অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী অ্যাথলেট সুইডেনের শ্যুটার অস্কার সোয়ান। ১৯২০ সালে আন্টাওয়ার্প অলিম্পিকে ৭২ বছর বয়সে অংশগ্রহণ করেছিলেন।

বিষয়:কানাডা চীন জিলং প্যারিস অলিম্পিক-২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…