চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারলেও শীর্ষে থেকেই চূড়ান্ত পর্বে চনমনে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের খেলোয়াড় গোলের উদযাপন করছে, প্রতিপক্ষের গোলরক্ষক পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিক ফুটবলের প্রাক-বাছাইয়ে টানা তিন জয়ে চূড়ান্ত বাছাইপর্ব আগেই নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। সেই ব্রাজিলের জয়রথ থামিয়েছে স্বাগতিক ভেনেজুয়েলা। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাচ্ছে চনমনে দলটি।

এস্তাদিও ন্যাসিওনাল জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ভেনেজুয়েলার অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ৩-১ গোলে হেরেছে ব্রাজিল। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন টেলাস্কো সেগোভিয়া। সেলেসাওদের গোলটি করেন মিডফিল্ডার আলেক্সান্ডার। নিজেদের জালে বল জড়িয়ে অন্য আরেকটি গোল আনেন ব্রাজিলের মিডফিল্ডার রিকেলমে।

ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে আধিপত্য দেখায় দু’দল। ১০ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে নেন টেলাস্কো। ৩১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এ মিডফিল্ডার। ২-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভেনেজুয়েলা।

Banglabid

বিরতি থেকে ফিরে ব্রাজিলের রিকেলমের কল্যাণে ব্যবধান বাড়ে ভেনেজুয়েলার। পরে একাধিক চেষ্টা করেও গোলের দেখা পায়নি রেমন মেনেজেসের দল। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ব্যবধান কমান ব্রাজিলের আলেক্সান্ডার। ৩-১ গোলের ব্যবধানে শেষ হয় ম্যাচ।

লাতিন অঞ্চল থেকে প্যারিস অলিম্পিক বাছাইয়ে দশ দল অংশ নিয়েছে দুগ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের শীর্ষ দুদল উঠবে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।

ব্রাজিল রয়েছে ‘এ’ গ্রুপে। ৪ ম্যাচে তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে প্রাক-বাছাইপর্ব শেষ করেছে ভেনেজুয়েলা।

Reneta

গ্রুপ ‘বি’তে আছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি, পেরু ও উরুগুয়ে। প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্রয়ে শুরু করেছিল আর্জেন্টিনা। পরের দুটিতে পেরু ও চিলিকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণজয়ী দলটি। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে প্যারাগুয়ে।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপ্যারিস অলিম্পিক-২০২৪ব্রাজিলভেনেজুয়ালালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT