চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা হেরে বসল মরক্কোর কাছে, জিতেছে স্পেন

প্যারিস অলিম্পিক ২০২৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা হেরে মরক্কোর কাছে, স্পেন জিতেছে ফুটবল ম্যাচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকের উদ্বোধনের আগেই শুরু হওয়া ফুটবল ইভেন্টে হার দিয়ে আসর শুরু করেছে আর্জেন্টিনা। আফ্রিকার দেশ মরক্কোর সাথে ২-১ গোলে হেরেছে আকাশী-নীলরা। অপর ম্যাচে জয় পেয়েছে স্পেন, উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে তারা।

জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামে গ্রুপ ‘বি’তে নামা বিশ্বজয়ী আর্জেন্টিনা ও মরক্কোর লড়াই প্রথমার্ধে তেমন জমছিল না। ৩৯ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন মরক্কোর ইলিয়াস আখোমাছ। প্রথমার্ধের যোগ করা সময়ে ধাক্কা খায় আর্জেন্টিনা, শেষ মিনিটে গোল করে মরক্কো।

সিনিয়র দলের ডিফেন্ডার আশরাফ হাকিমির করা অ্যাসিস্টে গোল করে মরক্কোকে এগিয়ে নেন সুফিয়ান রাহিমি। প্রথমার্ধের উত্তাপহীনতায় কিছুটা প্রাণ ফেরে। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মরক্কো। ফিরে আবারও ধাক্কা খায় আর্জেন্টিনা, প্রথমার্ধে গোল করা রাহিমি আবারও গোল করেন। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করে দেন তিনি।

Banglabid

৬৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। আসরে জুলিয়ানো সিমিওনে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন। ২-১এ নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময় আসে।

যোগ করা সময়ের ১৬ মিনিটে ক্রিস্টিয়ান মেদিনা জালের দেখা পেয়েছিলেন। সবাই ধরেই নিয়েছিলেন ম্যাচটি ২-২ গোলের ড্রয়ে শেষ হতে চলেছে। এ সময় মরক্কোর সমর্থকরা মাঠে বোতল ছুড়তে শুরু করে। গোলযোগপূর্ণ পরিস্থিতির কারণে খেলা দুই ঘণ্টা বন্ধ থাকে।

আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিএআর অফসাইডের কারণে বাতিল করে। স্টেডিয়াম থেকে দর্শকদের বের করে দেয়ার পর ফাঁকা মাঠে তিন মিনিটের মতো খেলা চলে। খেলার বাকি সময়ে আর গোল না পাওয়ায় হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

Reneta

পার্ক ডে প্রিন্সেসে গ্রুপ ‘সি’র ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায় স্পেন। ২৯ মিনিটে অ্যাবেল রুইজের অ্যাসিস্টে গোল করেন মার্ক পিউবিল। ব্যবধান খুব বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধে ইনজুরি টাইম দেয়া হয় ৯ মিনিট, তিন মিনিটের সময় গোল করে উজবেকিস্তান। পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান এলডোর শোমুরোডভ। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

বিরতির পর নেমে আবারও গোলের দেখা পায় স্পেন। এবার গোল করেন সার্জিও গোমেজ। ৬২ মিনিটে হুয়ান মিরান্ডার অ্যাসিস্টে আসে গোলটি। জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউজবেকিস্তানপ্যারিস অলিম্পিক-২০২৪মরক্কোরাহিমিলিড স্পোর্টসসিমিওনেস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT