অন্যান্য খেলা

সেইন নদীতে কেন গোলাপ ছুঁড়লেন আলজেরিয়ার খেলোয়াড়রা?

আলজেরিয়ার খেলোয়াড়রা নদীতে গোলাপ ছুঁড়ছে, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেইন নদীতে আলজেরিয়ার খেলোয়াড়রা গোলাপ ছুঁড়ছে, ফুটবল দলের সমর্থকদের উচ্ছ্বাস ও আনন্দের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১৯৬১ সালে ঔপনিবেশিক আমলে ফ্রান্স যে গণহত্যা চালিয়েছিল, সেই ঘটনার স্মৃতি ফিরে এসেছে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে। যে সেইন নদীতে দেহ ছুঁড়ে ফেলা হয়েছিল, সেখানেই গোলাপ ফুল ছুঁড়ে সম্মান প্রদর্শন করলেন আলজেরিয়ার অ্যাথলেটরা।

নদীতে ফুল ছোঁড়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আবহে বিষয়টি নিয়ে ফ্রান্সের তরফে সরকারিভাবে কিছু বলা হয়নি। যদিও অতীতে সেই গণহত্যাকে ‘অপরাধ’ বলে চিহ্নিত করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ইতিহাস বলছে, দীর্ঘ ১৩২ বছর ফরাসি শাসনের অধীনে ছিল আলজেরিয়া। পরবর্তীতে তারা ১৯৬২ সালে দেশটি স্বাধীন হয়। কিন্তু স্বাধীনতার আগে ১৯৬১ সালের ১৭ অক্টোবর প্যারিসে ঘটে গণহত্যা।

ইতিহাসবিদদের দেয়া তথ্য অনুযায়ী, প্যারিসে আলজেরিয়ানদের উপর যে দমনমূলক কারফিউ দেয়া হয়েছিল, সেটির বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল আলজেরিয়ার মুক্তিকামী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের ফরাসি শাখা।

বিক্ষোভে কমপক্ষে ১২০ জন আলজেরিয়ানের মৃত্যু হয়েছিল বলে জানা যায়। এ ছাড়া গ্রেপ্তার হয়েছিলেন ১২ হাজারের বেশি বিক্ষোভকারী। অনেকের মতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন শতাধিক মানুষকে হত্যা করা হয়।

ইতিহাসবিদরা বলছেন, অভিযোগ রয়েছে সেদিন অনেক বিক্ষোভকারীকে হত্যা করে সেইন নদীতে ফেলে দেয়া হয়েছিল। তাদের কাউকে আবার আহত অবস্থায় ফেলে দেয়া হয়েছিল নদীর ঠাণ্ডা পানিতে।

বিষয়:আলজেরিয়া প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…