চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২ বছর পর অপহৃত সন্তানের সাথে বাবা-মায়ের পুনর্মিলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

একটি হৃদয়বিদারক ও আবেগঘন দৃশ্যের সাক্ষী হলো পাকিস্তান। যেখানে ৩২ বছর আগে অপহৃত হওয়া মুহাম্মদ আসিফ অবশেষে তার মা-বাবার দেখা পান।

জিও নিউজের জনপ্রিয় টক শো জিরগা–তে এই ঘটনা ঘটে।

জানা যায়, ১৯৯২ সালে ইসলামাবাদের বারি ইমাম এলাকা থেকে মাত্র দুই বছর বয়সে অপহৃত হন আসিফ, যার প্রকৃত নাম ছিল মুহাম্মদ সিদ্দিক। অপহরণকারীরা তার নাম পরিবর্তন করে মুহাম্মদ আসিফ রাখে এবং তাকে সরগোধা জেলার ঝানোরিয়া গ্রামে নিয়ে যায়।

আসিফ জানিয়েছেন, অপহরণের পর এক মহিলার পরিবারের সাথে থাকতে শুরু করেন তিনি, যার তিন ভাই ও একজন মা ছিল। সেখানেই বড় হতে থাকেন, যদিও ধীরে ধীরে বুঝতে পারেন কিছু একটা ঠিক নয়।

তিনি বলেন, আমরা কখনও ভালোবাসার যোগ্য মনে করিনি। চারপাশের মানুষদের কাছ থেকে প্রায়ই শুনতাম যে আমাদের অপহরণ করা হয়েছে। ৯ বা ১০ বছর বয়সে আসিফ পালিয়ে যান এবং এক আইনজীবীর সহায়তায় শিক্ষার সুযোগ পান। পরবর্তীতে তিনি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ শুরু করেন এবং ২০১৭ সালে বিয়ে করেন।

তিনি জানান, তিনি সবসময় জানতে নিজের প্রকৃত পরিচয় ও বাবা-মায়ের খোঁজ করতেন। এই ইচ্ছা থেকেই একদিন স্বর্ণকারের দোকানে একজন ব্যক্তির সঙ্গে কথোপকথনের মাধ্যমে সমাজকর্মী ওয়ালিউল্লাহ মারুফের সঙ্গে পরিচয় হয় আসিফের।

Reneta

ওয়ালিউল্লাহ মারুফ জানান, তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ ব্যক্তিদের তথ্যভিত্তিক ভিডিও আপলোড করেন, যাতে পরিবারগুলো আবার একত্র হতে পারে। আসিফের তথ্য জানার পরই তিনি প্রকৃত বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

অনুষ্টানের উপস্থাপক সেলিম সাফি বলেন, জিরগার আজকের পর্ব আমার জন্য গর্বের ও আনন্দের। ৩২ বছর আগে অপহৃত এক ছেলে আজ এই স্টুডিওতেই তার বাবা-মায়ের সঙ্গে মিলিত হয়েছে। এটি সত্যিই এক সম্মানের মুহূর্ত।আসিফের বাবা-মা জানান, কখনও তারা আশাভঙ্গ হননি। একটা দিনও যায়নি যেদিন আমরা তাকে মনে করিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবাবামাহারানো সন্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

বেইজিংয়ে নেপাল-চীন বৈঠক: পশ্চিমা সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT