ফুটবল

সন্তানের সিরাপ খেয়ে দুই বছর নিষিদ্ধ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল খেলোয়াড়ের ছবি, পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ফুটবল তারকা বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মঞ্চে গুরুত্বপূর্ণ তারকা ছিলেন আলেজান্দ্রো পাপু গোমেজ। বিশ্বকাপে ড্রাগ নেয়ার অভিযোগে ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন ৩৫ বর্ষী মিডফিল্ডার। তাতে ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন আলবিসেলেস্তেদের বিশ্বজয়ী।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুই ম্যাচ খেলেছিলেন পাপু গোমেজ। অস্ট্রেলিয়া ও সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দুটিতে ছিলেন। বিশ্বকাপে খেলার সময় স্প্যানিশ ক্লাব সেভিয়াতে খেললেও এবছরের ফ্রি এজেন্ট হয়ে ইতালিয়ান সিরি আ’র দল এসি মোনজাতে যোগ দিয়েছেন।

স্প্যানিশ ক্লাবটিতে থাকা অবস্থায় এক রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই সন্তানের কাশির সিরাপ খেয়েছিলেন পাপু গোমেজ। শিশুদের সেই সিরাপই কাল হয়ে দাঁড়ায় তার জন্য।

গতবছর নভেম্বরে বিশ্বকাপের আগে ডোপ টেস্ট করতে দিয়েছিলেন সেভিয়ার সাবেক মিডফিল্ডার। সেই পরীক্ষার ফল হাতে পেলেন এতদিনে। দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার রায়ের বিপক্ষে অবশ্য আপিল করার সুযোগ থাকছে।

বিষয়:আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ ২০২২ ডোপ টেস্ট সেভিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…