রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করা ইসরায়েলে শান্তির জন্য “সবচেয়ে নির্ভরযোগ্য” সমাধান।
আলজাজিরা জানিয়েছে, ল্যাভরভ সোমবার আরব লীগের প্রধান আহমেদ আবাউল ঘাইতের সঙ্গে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, একা একা যুদ্ধ করে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এটি সমাধানের সবচেয়ে নির্ভরযোগ্য পথ হল, একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করা যা ইসরায়েলের পাশাপাশি থাকবে ।
ল্যাভরভ বলেন, আমরা তাদের সাথে একমত হতে পারি না যারা বলে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি বলেন, মস্কো শত শত ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু এবং গাজাকে ইসরায়েল এর প্রতিশোধের লক্ষ্য হিসেবে ঘোষণা করায় গভীরভাবে উদ্বিগ্ন।
ল্যাভরভ বলেন, ইসরায়েল নিয়ে পশ্চিমা বিশ্বের নীতির বিষয়ে রাশিয়ার ‘গুরুতর প্রশ্ন’ রয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েলের সমস্যার সমাধান নিয়ে আর দেরি করা উচিত নয়।
ল্যাভরভ এর আগে বলেছিলেন, রাশিয়া এবং আরব লীগ ইসরায়েল এবং গাজায় “রক্তপাত বন্ধ করতে” একত্রে কাজ করবে।







