চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের বিপক্ষে জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, বাংলাদেশি খেলোয়াড়রা পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ে উদযাপনে হাসান নেওয়াজ ও হুসাইন তালাত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডেতেও দারুণ শুরু পেয়েছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ’র দুর্দান্ত বোলিংয়ের পর হাসান নেওয়াজ ও মোহম্মদ রিজওয়ানের ফিফটি ৫ উইকেটে জয় পেয়েছে সফরকারী দলটি।

ত্রিনিদাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে হেরে আগে ব্যাটে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৪৯ ওভারে ২৮০ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। জবাবে নেমে ৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে পাকিস্তান।

আগে নামা ক্যারিবীয়দের তিন ব্যাটার ফিফটি পেয়েছেন। এভিন লুইস ৬২ বলে ৬০ রান করেন। ৭৭ বলে ৫৫ রান করেন অধিনায়ক সাই হোপ। রোস্টন চেজ করেন ৫৪ বলে ৫৩ রান। এছাড়া গুডাকেশ মোতি ১৮ বলে ৩১ এবং কেসি কার্টি ৩৯ বলে ৩০ রান করেন।

Banglabid

শাহিন শাহ আফ্রিদি ৮ ওভারে ৫১ রান খরচায় ৪ উইকেট নেন। ৮ ওভারে ৫৫ রান খরচায় নাসিম নেন ৩ উইকেট।

রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ১৬ রানে সাইম আইয়ুবের উইকেট হারায়। এই ওপেনার ফিরে যান ৫ রানে। ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দল। ৩৩ বলে ২৯ রানে ফেরেন আব্দুল্লাহ শফিক।

১১৮ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। বাবর আজম ফেরেন ৬৪ বলে ৪৭ রান করে। চতুর্থ উইকেটে রিজওয়ান ও সালমান আঘা মিলে যোগ করেন ৪০ রান। ২৬ বলে ২৩ রান করে সালমান ফিরে গেলে জুটি ভাঙে। ১৮০ রানে রিজওয়ান ফিরে যান। পাকিস্তান অধিনায়ক করেন ৬৯ বলে ৫৩ রান।

Reneta

১৮০ রানে ৫ উইকেট হারানোর পর হাসান নেওয়াজ ও হুসাইন তালাতের অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটিতে জয় নিশ্চিত করে পাকিস্তান। নেওয়াজ ৫৪ বলে ৬৩ রান করেন। ৩৭ বলে ৪১ রান করেন তালাত।

ক্যারিবীয় বোলারদের মধ্যে শামার জোসেফ ২ উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজওয়েস্ট ইন্ডিজত্রিনিদাদপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬

দুঃসময় ও দুশ্চিন্তায় কোরআনের যে ৬ আয়াত পড়বেন

আগস্ট ১৩, ২০২৬

মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপি

আগস্ট ১৩, ২০২৬

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT